ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীনগরে কলেজছাত্রী শেখ কলি বেগম নিখোঁজ, সন্ধান চায় পরিবার,

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২২ ১৮:৩১:১০
ওসমানীনগরে কলেজছাত্রী শেখ কলি বেগম নিখোঁজ, সন্ধান চায় পরিবার, ওসমানীনগরে কলেজছাত্রী শেখ কলি বেগম নিখোঁজ, সন্ধান চায় পরিবার,
সাইদুল ইসলাম,বালাগঞ্জ, সিলেট, ক্রাইম রিপোর্টার ::


ওসমানীনগরের  সাদিপুর শেখের বাড়ির মৃত শেখ আব্দুল খালিক মিয়ার মেয়ে শেখ কলি বেগম নিখোঁজ হয়েছেন। তিনি শেরপুর আজাদ বখত স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, শেখ কলি বেগম কলেজ থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর বাসায় ফিরে আসেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।
 
মেয়ের আকস্মিক নিখোঁজে তাঁর পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
 
যদি কোনো সহৃদয় ব্যক্তি তাঁর কোনো সন্ধান পেয়ে থাকেন অথবা কোনো তথ্য জেনে থাকেন, তবে অনুগ্রহ করে দ্রুত নিচে দেওয়া মোবাইল নম্বরে পরিবারের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
 
মোবাইল নম্বর-01771324727
 
বিশেষ_অনুরোধ একটি মেয়ের জীবন ও তাঁর পরিবারের মানসিক অবস্থার কথা বিবেচনা করে, পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেশি শেয়ার করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ রইল। আপনার একটি শেয়ার হয়তো মেয়েটিকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ