ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির চামড়া সংরক্ষণে হিজলায় লবণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২২ ১৭:৫৪:২৭
কোরবানির চামড়া সংরক্ষণে হিজলায় লবণ বিতরণ কোরবানির চামড়া সংরক্ষণে হিজলায় লবণ বিতরণ

হিজলা (বরিশাল) প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ ও পচন রোধে বরিশালের হিজলা উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিনামূল্যে চামড়া সংরক্ষণের প্রধান উপাদান ‘লবণ’ বিতরণ করা হয়েছে।

​গতকাল হিজলা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় উপজেলার বিভিন্ন কওমি ও হাফেজি মাদ্রাসার প্রতিনিধিদের হাতে এই লবণ তুলে দেওয়া হয়।

​লবণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইলিয়াস শিকদার, এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খোকন, চামড়া আমাদের দেশের একটি অন্যতম প্রধান রপ্তানিযোগ্য জাতীয় সম্পদ। সঠিক সময়ে পর্যাপ্ত লবণের অভাবে প্রতি বছর প্রচুর চামড়া নষ্ট হয়ে যায়। বিশেষ করে এতিমখানা ও মাদ্রাসাগুলো কোরবানির চামড়া বেশি পেয়ে থাকে। তারা যাতে লবণের অভাবে চামড়া নষ্ট না করে সঠিকভাবে সংরক্ষণ করতে পারে, সেজন্যই আমাদের এই যৌথ প্রচেষ্টায়, কর্মসূচিতে উপস্থিত উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন বলেন, দল-মত নির্বিশেষে দেশের সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

এতিম ও গরিব মিসকিনদের হকের এই চামড়া যেন ব্যবসায়ীরা সঠিক মূল্যে কিনতে পারেন এবং চামড়া যেন নষ্ট না হয়, সে ব্যাপারে আমরা মাদ্রাসার শিক্ষকদের অনুরোধ জানিয়েছি। উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। ​উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধান ও ওলামায়ে কেরামগণ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

তারা জানান, সাধারণত কোরবানির দিন চামড়া সংগ্রহের পর দ্রুত লবণের ব্যবস্থা করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আগে থেকেই লবণ পেয়ে যাওয়ায় এবার চামড়া নষ্ট হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যাবে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের এমন সমন্বিত ও জনকল্যাণমুখী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হিজলার সাধারণ মানুষ।,


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ