ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যার বিচার দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২২ ১৭:২৭:৩৩
রামিসা হত্যার বিচার দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ রামিসা হত্যার বিচার দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ-পরবর্তী হত্যার বিচার, চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসান এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিম শাখা।

শুক্রবার দুপুরে দলটির ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ-পরবর্তী হত্যার বিচার, চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসান এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিম শাখা।

এ বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মুসা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি হাফেজ আবু তাহের এবং সেক্রেটারি মুহিব্বুল্লাহ আল হুসাইনী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ