ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২২ ১৭:২০:৫৯
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ইমন আহমেদ পায়েল নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল চারটার দিকে খবর পেয়ে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইমন আহমেদ পায়েল শিবগঞ্জ পৌর এলাকার পিঠালিতলা গ্রামের সিলু মোহরিলের ছেলে। তিনি শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক ও ব্যক্তিগত নানা কারণে হতাশাগ্রস্ত ছিলেন ইমন পায়েল। শুক্রবার জুম্মার নামাজের আগে প্রতিবন্ধী মায়ের সঙ্গে তার মান-অভিমান হয়। এরপর তিনি নিজ ঘরে ঢুকে গলায় ফাঁস দেন বলে দাবি স্বজনদের। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, “ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ