ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২২ ১৬:৫১:৫৯
যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে বিজিবি যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে বিজিবি
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, মেয়র হানিফ ফ্লাইওভার টোল প্লাজা এবং পদ্মা সেতু টোল প্লাজায় বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় ঈদের ৭ দিন পূর্ব হতে ঈদের পরবর্তী ৩ দিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ