ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২২ ১৬:০০:৪৭
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের হামলার অভিযোগ ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটি‌য়ে‌ছে ছাত্রদল কর্মীরা। শুক্রবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ শহ‌রের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।

 
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটোয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটোয়ারীর সঙ্গে কথা বলতে যান। কথা বলার একপর্যায়ে পেছন দিক থে‌কে ছাত্রদ‌লের ক‌তিপয় কর্মী ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় সমর্থক আহত হন। 


এই ঘটনার পর এনসিপি নেতৃবৃন্দ বিক্ষোভ মি‌ছিল শুরু ক‌রে। মি‌ছিলকারীরা এ সময় স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। সেই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি জানান এ‌সি‌পি নেতারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ