ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২১ ২৩:৫৩:৪২
ফুলবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে উপকরণ বিতরণ ফুলবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে উপকরণ বিতরণ



মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় প্রডিউসার গ্রুপ (পিজি) খামারিদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক ছামিউল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সারোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি মন্তাজ আলীসহ প্রানি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন।

এসময় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, খামারিদের উৎপাদন বৃদ্ধি, আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন এবং দুধ ও মাংস উৎপাদন বাড়াতে সরকারের এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রকল্পের আওতায় নির্বাচিত খামারিদের বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা অংশ নেন। উপকারভোগীরা সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ সহায়তা তাদের খামার পরিচালনায় ইতিবাচক প্রভাব ফেলবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ