ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কু‌ড়িগ্রামের নাগেশ্বরীতে জলাবদ্ধতায় দুটি বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২১ ২১:১৪:১৩
কু‌ড়িগ্রামের নাগেশ্বরীতে জলাবদ্ধতায় দুটি বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত কু‌ড়িগ্রামের নাগেশ্বরীতে জলাবদ্ধতায় দুটি বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত
 
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে জলাবদ্ধতায় বন্দি হয়ে পড়েছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের স্বাভাবিক লেখাপড়া।
 
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সাপখাওয়া উচ্চ বিদ্যালয় ও বর্ণমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরো মাঠজুড়ে জমে আছে হাঁটুসমান পানি।
 
স্থানীয়রা জানান, কয়েকদিনের ভারী বৃষ্টিতে আশপাশের ফসলি জমির পানি বিদ্যালয় মাঠ ও বারান্দায় জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
 
বা‌সিন্দারা জানান, বিদ্যালয়ের পাশের সড়কে থাকা একটি কালভার্ট কয়েক মাস আগে ভেঙে যায়। পরে চলাচল বন্ধ হয়ে গেলে স্থানীয়রা সেটি বন্ধ করে দেন। পরবর্তীতে বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের জন্য সেখানে বালু ফেলে কর্তৃপক্ষ। একই সঙ্গে কালভার্টের দুই পাশের জমিতে বাড়ি নির্মাণের উদ্দেশে বালু ফেলেন জমির মালিকরা। এতে পুরোপুরি বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশনের পথ। দীর্ঘদিন ধরে জমে থাকা পানির কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ