ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে বজ্রপাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২১ ১৭:৪৩:২২
আড়াইহাজারে বজ্রপাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু আড়াইহাজারে বজ্রপাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বজ্রপাতে আবু ছিদ্দিক (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু ছিদ্দিক তাতুয়াকান্দা গ্রামের মৃত আছমত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন আবু ছিদ্দিক। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

আবু ছিদ্দিকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধিরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ