ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম ওয়াসার এমডি হলেন প্রকৌশলী সেলিম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২১ ১৭:৩৪:০৪
চট্টগ্রাম ওয়াসার এমডি হলেন প্রকৌশলী সেলিম চট্টগ্রাম ওয়াসার এমডি হলেন প্রকৌশলী সেলিম
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম। বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়:নিস্কাসন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ নং ১০, ২৩ অক্টোবর ২০২৪ এর ২৮ (ক) অনুযায়ী প্রকৌশলী সেলিম মো. জানে আলমকে অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান/ সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ বছর মেয়াদে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ