ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ফুলবাড়ী উপজেলা ৭টি ইউনিয়নে অসহায়দের মাঝে ঢেউ টিন বিতরণ\

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২১ ১৭:২৬:৫৮
​ফুলবাড়ী উপজেলা ৭টি ইউনিয়নে অসহায়দের মাঝে ঢেউ টিন বিতরণ\ ​ফুলবাড়ী উপজেলা ৭টি ইউনিয়নে অসহায়দের মাঝে ঢেউ টিন বিতরণ\
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় অসহায় হতদরিদ্র পরিবারের ঘরবাড়ি মেরামতের সহায়তা হিসেবে এ উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঢেউটিন বিতরণ করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য এ.জেড.এম. রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম, ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সারোয়ার হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, এমপি প্রতিনিধি ও রাজনীতিবিদ মোঃ সাহাজুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এসব সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো নতুন করে ঘরবাড়ি মেরামত ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।

বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ