ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলছড়িতে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ নৌকাডুবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২১ ১৬:৪০:৪৯
ফুলছড়িতে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ নৌকাডুবি ফুলছড়িতে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ নৌকাডুবি
নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার ফুলছড়িতে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার বালাসী ঘাটে এ ঘটনা ঘটে।

 

এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, চালের বস্তাগুলো ইউনিয়ন পরিষদের নেওয়ার উদ্দেশ্য নৌকায় তোলা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ নৌকা ডুবে যায়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, চালের বস্তাগুলো এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়ার জন্য নৌকায় তোলা হয়। তবে বস্তাগুলো উদ্ধার করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ