ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ট্রান্সফরমার চুরি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২১ ১৩:০১:৪৩
শেরপুরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ট্রান্সফরমার চুরি শেরপুরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ট্রান্সফরমার চুরি
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শেরপুরে বিদ্যুৎচালিত শ্যালো টিউবওয়েলের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ সময় পার্শ্ববর্তী ন্যাচারাল এগ্রো কোম্পানির এক নাইটগার্ডকে হাত-পা বেঁধে রেখে যায় সংঘবদ্ধ চোরচক্র।

বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের খোর্দ্দবগুড়া মৌজায় এ ঘটনা ঘটে।

নাইটগার্ড আব্দুর রাজ্জাক জানান,
রাতে শব্দ শুনে তিনি টর্চলাইট হাতে বাইরে বের হয়ে ‘কারা ওখানে’ বলে চিৎকার করেন। এ সময় হঠাৎ পেছন দিক থেকে ৩ জন ব্যক্তি তাকে জাপটে ধরে হাত-পা বেঁধে ফেলে। পরে ৭ থেকে ৮ জনের একটি চোরের দল ট্রান্সফরমার খুলে নিয়ে যায়।

তিনি আরও জানান, সারা রাত বাঁধা অবস্থায় পড়ে থাকার পর সকালে ধান কাটতে আসা শ্রমিকরা তাকে উদ্ধার করেন।

উদ্ধারকারী খোর্দ্দবগুড়া গ্রামের মোকবেল মণ্ডলের ছেলে জুয়েল মণ্ডল বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে তিনি ট্রান্সফরমারের ভাঙা অংশ নিচে পড়ে থাকতে দেখেন। পরে পাশেই একটি বস্তা ঢাকা অবস্থায় কাউকে পড়ে থাকতে দেখে কাছে যান। বস্তা সরিয়ে দেখেন আব্দুর রাজ্জাক বাঁধা অবস্থায় রয়েছেন। এরপর কাঁচি দিয়ে তার বাঁধন খুলে দেন।

শ্যালো টিউবওয়েলের মালিক মিজানুর রহমান বলেন, রাতে টিউবওয়েলটি পাহারা দেওয়ার জন্য আব্দুর রাজ্জাককে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু চোরেরা তাকে বেঁধে রেখে ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ