ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যাপসা গরমে জনজীবন ওষ্ঠাগত, স্বস্তির লক্ষণ নেই

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২১ ১২:০২:৪৯
ভ্যাপসা গরমে জনজীবন ওষ্ঠাগত, স্বস্তির লক্ষণ নেই ভ্যাপসা গরমে জনজীবন ওষ্ঠাগত, স্বস্তির লক্ষণ নেই
নিজস্ব প্রতিবেদক:
তীব্র ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মে মাসের এই সময়ে এসে দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা কিছুটা বৃদ্ধির পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বা অতিরিক্ত আর্দ্রতার কারণে গরমের অনুভূতি বহুগুণ বেড়ে গেছে।

আবহাওয়া অফিস দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিলেও বাস্তব চিত্রে গরম থেকে তাৎক্ষণিকভাবে কোনো বড় স্বস্তির লক্ষণ দেখা যাচ্ছে না বরং মাঝেমধ্যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও তাতে ভ্যাপসা গরম আরো বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে দেশের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগাম প্রভাব এবং বঙ্গোপসাগর থেকে উঠে আসা প্রচুর জলীয় বাষ্পের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। থার্মোমিটারে তাপমাত্রা যা-ই দেখা যাচ্ছে, অতিরিক্ত আর্দ্রতার কারণে মানুষের শরীরে গরম অনুভূত হচ্ছে তার চেয়ে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। ফলে সামান্য পরিশ্রমেও শরীর ঘেমে যাচ্ছে এবং এক ধরনের অস্বস্তিকর গুমোট পরিবেশ তৈরি হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের এই পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের তিনটি বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর দেওয়া তথ্য মতে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া রাঙ্গামাটিতে ১১, বান্দরবনে ৬, কক্সবাজারে ৫, শ্রীমঙ্গলে ৩, পটুয়াখালী ও সীতাকুণ্ডে ২, নেত্রকোনায় ১ মিলিমিটার এবং বগুড়া ও খেপুপাড়ায় সামান্য বৃষ্টি হয়েছে।

এছাড়া রাজধানীসহ দেশের ৫১টি পর্যবেক্ষণ কেন্দ্রের আর কোথাও বৃষ্টি হয়নি। আগের দিনের তুলনায় বুধবার তাপমাত্রা বেড়েছে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল লক্ষীপুরের রামগতিতে ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস; যা আগের দিন যশোরে ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস । রাজধানীতে তাপমাত্রা বেড়ে হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি; যা আগেরদিন ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি। গতকাল সকাল ছয়টায় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ আর সন্ধ্যা ছয়টা ৬৩ শতাংশ

অন্যদিকে আগের দিন চার জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেলেও বুধবার পরিধি বেড়ে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও চাঁদপুরসহ মোট ১০ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।






 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ