ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটক দক্ষিণ কোরিয়ার দুই নাগরিককে মুক্তি দিল ইসরাইল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২১ ১১:৪৮:১৭
আটক দক্ষিণ কোরিয়ার দুই নাগরিককে মুক্তি দিল ইসরাইল আটক দক্ষিণ কোরিয়ার দুই নাগরিককে মুক্তি দিল ইসরাইল
নিজস্ব প্রতিবেদক:
গাজায় সাহায্য নিয়ে যাওয়ার পথে ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়া সাহায্যকারী নৌবহরের (ফ্লোটিলা) দুই দক্ষিণ কোরিয়ার অধিকারকর্মীকে মুক্তি দেওয়া হয়েছে।

সিউলে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র কাং ইউ-জুং অধিকারকর্মী কিম আহ-হিউন এবং জোনাথন ভিক্টর লি-র মুক্তির বিষয়টি ঘোষণা করেন।

আন্তর্জাতিক সমুদ্রসীমায় গাজাগামী একটি নৌযান থেকে ইসরাইলি বাহিনী তাদের আটক করেছিল।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে মুখপাত্র কাং জানান, ইসরাইলি পক্ষ এই দুই দক্ষিণ কোরিয়ার নাগরিককে কোনো ডিটেনশন সেন্টারে না পাঠিয়ে অবিলম্বে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।’

ইয়োনহাপ আরো জানায়, মুখপাত্র কাং বলেছেন, ‘লি জে মিউংয়ের সরকার (নৌযান) জব্দের সময় আমাদের নাগরিকদের ইসরাইল কর্তৃক আটকে রাখার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছে। তবে আমাদের নাগরিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য ইসরাইলের এই পদক্ষেপকে উচ্চ মূল্যায়ন করছে এবং এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ