ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে পানিতে ডুবে দুই শিশু ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২১ ০১:১৯:০০
ফুলবাড়ীতে পানিতে ডুবে দুই শিশু ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু ফুলবাড়ীতে পানিতে ডুবে দুই শিশু ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
 
মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে পানিতে ডুবে দুই শিশু ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ওই এলাকার শাহিন আলমের মেয়ে সাবিহা (সাড়ে ৪ বছর) ও ছেলে সিয়াম (৩)।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশু দুইটি মাটি ও বালু উত্তোলনের কারণে সৃষ্টি হওয়া পুকুর সদৃশ গভীর গর্তে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় আরেক শিশু বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নুরে আলম তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাকআহমেদ চৌধুরী খোকন।
 
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ