ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলায় যৌথ অভিযান: অবৈধ ট্রলার ও ড্রেজার আটক, নদীতে ডুবিয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২০ ২২:৫৮:২১
হিজলায় যৌথ অভিযান: অবৈধ ট্রলার ও ড্রেজার আটক, নদীতে ডুবিয়ে ধ্বংস হিজলায় যৌথ অভিযান: অবৈধ ট্রলার ও ড্রেজার আটক, নদীতে ডুবিয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, হিজলা:

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ট্রলার ও ড্রেজার আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ড্রেজারসহ ট্রলারটি নদীতে ডুবিয়ে দেওয়া হয় এবং অপর একটি ড্রাম ড্রেজার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

 সূত্র জানায়, হিজলা থানাধীন হরিমাথপুর ও আবুপুর এলাকা সংলগ্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ হিজলা উপজেলা প্রশাসন ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ি একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল  । যৌথ নেতৃত্ব হিজলা উপজেলা প্রশাসন ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ি। ঘটনাস্থল: হিজলা থানাধীন হরিমাথপুর ও আবুপুর এলাকা সংলগ্ন নদী কঠোর পদক্ষেপ বালু উত্তোলনের সরঞ্জামসহ একটি ট্রলার ও ড্রেজার জব্দ করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।

 একই সাথে একটি ড্রাম ড্রেজার ভেঙে সম্পূর্ণ নিষ্ক্রিয় করা হয়। অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, একদল অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে হিজলার বিভিন্ন পয়েন্টে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদী ভাঙন তীব্র হওয়াসহ হুমকিতে পড়ছে উপকূলীয় এলাকা। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, এলাকায় নদী রক্ষায় টহল জোরদার করা হয়েছে এবং উপজেলা প্রশাসনের এই বিশেষ অভিযান এখনো চলমান রয়েছে।,


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ