ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২০ ২১:২৫:২৫
জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশের মানুষ জামায়াতে ইসলামীকে কখনোই ক্ষমতায় আনবে না। বুধবার ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে জেলা বিএনপির আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 
তিনি বলেন, জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল এবং মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছিল। তাই এ দেশের মানুষ কোনোদিন তাদের ক্ষমতায় বসাবে না।

মির্জা ফখরুল আরও বলেন, একটি দল ধর্মের নামে রাজনীতি করে। এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশে সেই দলের নাম জিজ্ঞেস করলে জনতা ‘জামায়াতে ইসলামী’ বলে স্লোগান দেয়। পরে তিনি বলেন, মিথ্যা কথা ও ধর্মের অপব্যবহার করে এ দেশের রাজনীতি চলতে পারে না; সত্যের ভিত্তিতেই রাজনীতি করতে হবে।

অনুষ্ঠানে পৌঁছানোর পর মির্জা ফখরুল পরিত্যক্ত ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিমানমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে পরিকল্পনা প্রক্রিয়া এগিয়ে চলছে। পরিকল্পনা বিভাগের সবুজ পাতায় বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সম্ভাব্যতা যাচাই ও সংস্কার কাজ দ্রুত শুরু হলে আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালু করা সম্ভব হবে।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও নবগঠিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, স্থানীয় সংসদ সদস্য ড. আব্দুস সালাম, জাহিদুর রহমান, ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ্জামানসহ অনেকে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ