ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২০ ১৯:০৫:৪২
আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর তানোর উপজেলায় আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কলমা ইউনিয়নের হিরানগর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হাসিবুল সিয়াম (১৪) ওই গ্রামের মো. হাসান আলীর ছেলে।

জানা গেছে, সকালে স্থানীয় এক ব্যক্তির গাছ থেকে আম পাড়তে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তানোর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ