ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসার পরিবারের সাথে মহানগরী আমীরের সাক্ষাৎ রামিসা হত্যার বিচার নিয়ে ছলচাতুরী বা কালক্ষেপন চলবে না-মোহাম্মদ সেলিম উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২০ ১৮:২৯:০৩
রামিসার পরিবারের সাথে মহানগরী আমীরের সাক্ষাৎ রামিসা হত্যার বিচার নিয়ে ছলচাতুরী বা কালক্ষেপন চলবে না-মোহাম্মদ সেলিম উদ্দিন। রামিসার পরিবারের সাথে মহানগরী আমীরের সাক্ষাৎ রামিসা হত্যার বিচার নিয়ে ছলচাতুরী বা কালক্ষেপন চলবে না-মোহাম্মদ সেলিম উদ্দিন।
নিজস্ব প্রতিবেদক​

রাজধানীর পল্লবীতে নির্মমভাবে ধর্ষণ ও খুন হওয়া শিশু রামিসার পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি আজ নিহত রামিসার বাসায় গিয়ে শোকার্ত পরিবারের সদস্যদের সাথে একান্তে সাক্ষাৎ করেন, কথা বলেন এবং তাদের শান্তনা দেন। মহানগরী আমীর বিপদে ধৈর্য না হারিয়ে নিহতের স্বজনদের সবর এবং আল্লাহর সাহায্যপ্রার্থী হওয়ার পরামর্শ দেন। এ সময় মহানগরী আমীরের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন, থানা সেক্রেটারি জোবায়ের হোসেন রাজন, জামায়াত নেতা নাসির উদ্দিন সজল ও ইঞ্জিনিয়ার মিজানুর রহমান প্রমূখ।
এরপর তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, রামিসার হত্যাকাণ্ড আইয়ামে জাহেলিয়াতের নির্মমতা ও নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। তাই রামিসা হত্যার বিচার নিয়ে কোনো ধরনের ছলচাতুরি বা কালক্ষেপণ মেনে নেওয়া হবে না। রাষ্ট্রের পক্ষ থেকে একটি নির্দিষ্ট টাইমলাইন দিয়ে দ্রুততম সময়ে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চত করতে। অন্যথায় জাতি কলঙ্কমুক্ত হবে না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ