ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে: সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২০ ১৬:৫৩:০৭
শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে: সেলিম উদ্দিন শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে: সেলিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্লবীতে নির্মমভাবে খুন হওয়া শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

বুধবার দুপুরে নিহত রামিসার বাসায় গিয়ে শোকার্ত পরিবারের পাশে দাঁড়ান তিনি। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হত্যাকাণ্ডকে আইয়ামে জাহেলিয়াতের বর্বরতার সঙ্গে তুলনা করে, অপরাধীদের মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এই জামায়াত নেতা।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রামিসা হত্যার বিচার নিয়ে কোনো ধরনের ছলচাতুরি বা কালক্ষেপণ মেনে নেওয়া হবে না। রাষ্ট্রের পক্ষ থেকে একটি নির্দিষ্ট টাইমলাইন তৈরি করে দ্রুততম সময়ে খুনিদের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান তিনি।

একইসঙ্গে আইনি লড়াই মজবুত করতে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরকে এই মামলা পরিচালনার দায়িত্ব নেওয়ার অনুরোধ করবেন বলেও জানান সেলিম উদ্দিন

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ