ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিলো বোন, দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২০ ১৫:৩৬:২২
ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিলো বোন, দুজনের মৃত্যু ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিলো বোন, দুজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের ফুলবাড়ীতে ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরের ঝাঁপ দিয়ে ভাইয়ে সঙ্গে বোনেরও মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার খয়েরবাড়ি বাজার এলাকার কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন, সাবিয়া জান্নাত (৬) ও মো. সিয়াম (৪)। তারা স্থানীয় মুদি দোকানি শাহিন আলমের সন্তান।


ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ। তিনি বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিষয়টি খোজ খবর নিচ্ছেন।

 
শিশুর মা কেয়া বেগম ও স্বজনরা জানান,
বাড়ির পাশের পুকুরের পানিতে একটি বোতল ভাসতে দেখে সেটি তুলতে যায় সিয়াম। এসময় পুকুরের পানিতে ডুবে হাবুডুবু খেতে খেতে তলিয়ে যেতে থাকে। ভাইয়ের এ অবস্থা দেখে তাকে বাঁচাতে নামেন বোন । সেও তলিয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ