ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২০ ১৪:০৬:১২
কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রম ও অগ্নি নির্বাপণ বিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিসের উপপরিচালক মোফাজ্জল হোসেন।

 

বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে হবে। তারা ফায়ার সার্ভিস সদস্যদের সাহসিকতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেন। এসময় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ