ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২০ ১৩:৫১:২৮
​নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু ​নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

মোঃ মেহেদী হাসান , বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুরের পূর্ণকলস কাচারি পাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার দুপুর প্রায় ১২টার দিকে পাশ্ববর্তী একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় শিশু নূর মোহাম্মদ (১২) ও শিশু আরাফাত হোসেন (১১)।

নিহত নূর মোহাম্মদ সৌদি প্রবাসী রাজুর আহমেদের ছেলে এবং আরাফাত হোসেন মিন্টু হোসেনের ছেলে। তারা দুজনই পূর্ণকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই বন্ধু একসঙ্গে পুকুরের পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। তারা কেউই সাঁতার জানত না। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের উদ্ধার করে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

দুই শিশুর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ