ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা জনবান্ধব ও আধুনিকায়নে নান্দাইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২০ ১২:১৮:৫৩
ভূমি সেবা জনবান্ধব ও আধুনিকায়নে নান্দাইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ভূমি সেবা জনবান্ধব ও আধুনিকায়নে নান্দাইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার

 

"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা-সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এর প্রতিপাদ্যকে সামনে রেখে-সারাদেশের ন্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভূমি অফিসের আয়োজনে-অফিসের মায়া-বনে ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।

 

উদ্ভোধনী অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র‍্যালি ভূমি অফিসের মায়াবন থেকে শুরু হয়ে- প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা ও ভূমি সেবা সংক্রান্ত মেলায় অংশগ্রহনকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন- উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ ও নান্দাইল সাব- রেজিস্ট্রি অফিসে'র- সাব-রেজিস্ট্রার শেখ আব্দুস সামাদ আজাদ প্রমোখ।'

 

মেলায় সেবা নিতে আসা অংশগ্রহণকারী সাধারণ জনগনের ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর সহ পরামর্শ প্রদান করা হয়।

 

এ সময় নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ বলেন- ভূমিসেবা মেলার মূল লক্ষ্য হচ্ছে- জনগণের দোরগোড়ায় সহজ-স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমি সেবা পৌঁছে দিতে এবং জনগনের মধ্যে ভূমিসেবা ডিজিটালাইজেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অনলাইন ভূমি সেবা ব্যবহারে উৎসাহ প্রদান, ভূমি উন্নয়ন কর আদায়ে সহায়তা ও ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

 

উক্ত ভূমি সেবা মেলায় ভূমি সংক্রান্ত যেকোন তথ্য ও সেবা গ্রহনের জন্য মেলায় আগত ভূমি মালিকগণ সহ নান্দাইলের সর্বসাধারনকে মেলায় অংশ নেয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ আহ্বান জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ