ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২০ ১২:০৬:৩৬
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার

এম মনির চৌধুরী রানা 


চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার।

 

মঙ্গলবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

 

এ প্রসঙ্গে ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ঊর্ধ্বতন অফিসারদের নিবিড় তদারককি, থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি আনুগত্য আমার জন্য সহায়ক হয়েছে। এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।

 

উল্লেখ্য, গত ৫ মে চট্টগ্রামের ডিএসবি শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে চন্দনাইশ থানায় যোগদেন করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ