ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২০ ১০:৫৩:৪৪
ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক:
পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকচাপায় পাপড়ি রানী রায় নামে ছয় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাপড়ি রানী রায় একই এলাকার সেবেন রায়ের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর পাপড়ি তার বাবার সঙ্গে দেখা করতে সেখানে যায়। সড়কের পাশে খেলতে খেলতে মহাসড়কে উঠে গেলে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় একটি ওষুধ কোম্পানির গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

পরে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তার আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ