ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২০ ১০:৩১:২৮
ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
পাবনার ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর এলাকার নারিচায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই এলাকার আরিফুল ইসলামের ছেলে।

 
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশে নারিচা মশুড়িয়া উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী ধানের জমিতে একটি সেচ পাম্পের কাছে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়।

 
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের নিহতের ঘটনাটি আমাদের অবহিত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত-পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ