ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ী ২৯ বিজিবির মোহনপুর সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৫৬ হাজার টাকার মাদক আটক\

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৯ ২১:৫৪:৫৬
ফুলবাড়ী ২৯ বিজিবির মোহনপুর সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৫৬ হাজার টাকার মাদক আটক\ ফুলবাড়ী ২৯ বিজিবির মোহনপুর সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৫৬ হাজার টাকার মাদক আটক\
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মহনপুর সী
মান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে মালিকবিহীন ৩ লক্ষ ৫৬ হাজার ৪শত টাকা বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।  

গত ১৮ মে ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মোহনপুর ব্রীজ বিওপি’র একটি বিশেষ টহল দল দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে খেড়কাটি বাজার এলাকায় একটি পরিত্যক্ত স্টোরে চোরাচালানবিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৩শত ৭৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করে। আটককৃত মালামালের মূল্য-৩,৫৬,৪০০/-(তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশত) টাকা।  

এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে। ভারত থেকে বিজিবি কোন ভাবে বাংলাদেশে ভারতীয় নাগরিক সহ কোন প্রকার নিষিদ্ধ মালামাল প্রবেশ করতে দেওয়া হবে না। সে দিকে কড়া নজর রাখা হয়েছে। মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ