বদরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় আরিফুল হত্যা বিচার দাবিতে সড়ক অবরোধ
বদরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় আরিফুল হত্যা বিচার দাবিতে সড়ক অবরোধ
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাত আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়। হত্যার ১৪ দিন অতিবাহিত হলেও পুলিশ মামলার মূল আসামী মার্ডার ফিরোজকে গ্রেপ্তার করতে পারেনি।এঘটনায় মঙ্গলবার ১৯ মে নিহত আরিফুল হত্যার মূল আসামীকে গ্রেপ্তার দাবিতে শহীদ মিনারে সামনে রংপুর পার্বতীপুর সড়কে ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী।সড়ক অবরোধে সময় উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।এসময় চরম দূর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সড়ক অবরোধের সময় শহীদ মিনারে বক্তব্য রাখেন নিহত আরিফুল চাচা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, পুলিশ মামলার ৩ নং আসামি গোপাল ব্যানার্জীকে আটক করলেও।কিন্তু তাকে রিমান্ডে আনার কোন নমুনা নেই। আমরা প্রশাসন কাছে দাবি জানাই গোপাল ব্যার্নাজী রিমান্ডে নিলে মূল আসামী মার্ডার ফিরোজ কোথায় আছে তা জানা যাবে। সিরাজ নামে এক যুবক বলেন, এই মার্ডার ফিরোজ অজ্ঞাত স্থানে আরাম আয়েশে জীবন পার করছেন। পুলিশ তাকে খুঁজে পাচ্ছেন না। আমরা জানতে পারছি বদরগঞ্জে বিভিন্ন বালুর পয়েন্ট থেকে মাডার ফিরোজ ভাগ নিচ্ছেন। আর পুলিশ তাকে খুঁজে পাচ্ছেন না। আমার সন্দেহ হয় পুলিশ তার বিপুল পরিমাণ টাকা খেয়ে তাকে ধরার চেষ্টা করছেন না। নিহত আরিফুল বাবা রেজাউল ইসলাম বলেন, প্রশাসন কাছে দু'হাত মিনতি করে বলেন, আমার সন্তান আমি তো আর পাব না কিন্তু বিচার তো পাবো তাই প্রশাসন কাছে আমি ভিক্ষা চাইছি আপনারা মূল আসামিকে ধরেন। প্রয়োজন হলে আমার শেষ সম্বল ভিটে মাটির পাঁচ শতক জমি বিক্রি করে দিয়ে ওসি সাহেব আপনাকে দিব। তারপরও আপনি মূল আসামিক মার্ডার ফিরোজ গ্রেপ্তার করেন। উল্লেখ গত ৫ মে পৌরশহরে বালুয়াভাটা আম্বিয়ার মোড় গ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় ভ্যানচালক আরিফুলকে নৃশংসভাবে হত্যা করেন।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, আরিফুল হত্যা মামলায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিকে গ্রেফতার করার জন্য পুলিশ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স