ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৯ ২০:১৪:৪২
চাঁদপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি চাঁদপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের ফরিদগঞ্জে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়েছে ডাকাতরা।

সোমবার দিবাগত রাতে উপজেলার চির্কা চাঁদপুর গ্রামে মো. বিল্লাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদগঞ্জ থানা পুলিশ।

বিল্লাল হোসেনের স্ত্রী খুর্শিদা বেগম জানান, রাত ২টা নাগাদ বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ডাকাতদল বাসায় প্রবেশ করে। তারা আমাকে মারধর করে ও অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখে।

এসময় তারা ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা, ২টি স্মার্টফোন, ১১টি বিদেশি কম্বল, কসমেটিক্সসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতরা চলে গেলে তার ডাকচিৎকারে প্রতিবেশিরা এসে ৯৯৯ নাম্বারে কল দেয়। ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতদল মহিলাকে মারধর করেছে। তদন্ত চলমান রয়েছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ