আমদানি বাণিজ্যে গতি, হিলি কাস্টমসে ১০ মাসে প্রায় ৫০০ কোটি টাকা রাজস্ব আদায়
আমদানি বাণিজ্যে গতি, হিলি কাস্টমসে ১০ মাসে প্রায় ৫০০ কোটি টাকা রাজস্ব আদায়
দিনাজপুর হিলি প্রতিনিধি
মোঃ সাকিব
দিনাজপুরের হিলি কাস্টমস চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব আদায় করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ না হলেও রাজস্ব আদায়ে ইতিবাচক ধারা বজায় রয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নির্ভীক চাকমা জানান, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭৬৬ কোটি ৩৪ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৪৯৯ কোটি ৭৭ লাখ টাকা।
তিনি জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ অর্থবছরে এখন পর্যন্ত ভারত থেকে মোট ৬ লাখ ৬৪ হাজার মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। এসব পণ্য থেকে সরকার প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব পেয়েছে।
কাস্টমস সূত্রে জানা গেছে, মাসভিত্তিক রাজস্ব আদায়ের চিত্রে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ২০২৫ সালের জুলাই মাসে রাজস্ব আদায় হয় ৩৩ কোটি ৭৪ লাখ টাকা, আগস্টে ৪৪ কোটি ৮৮ লাখ টাকা, সেপ্টেম্বরে ৫৪ কোটি ৪৮ লাখ, অক্টোবরে ৫৬ কোটি ৪৯ লাখ টাকা, নভেম্বরে ৪২ কোটি ৯৯ লাখ টাকা এবং ডিসেম্বরে ৪৭ কোটি ৭০ লাখ টাকা। এছাড়া ২০২৬ সালের জানুয়ারিতে ৪৪ কোটি ৯১ লাখ, ফেব্রুয়ারিতে ৫৬ কোটি ৮১ লাখ, মার্চে ৬১ কোটি ৩৯ লাখ এবং এপ্রিলে সর্বোচ্চ ৬৫ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।
বন্দর সংশ্লিষ্টরা বলছেন, আমদানি কার্যক্রম আরও বৃদ্ধি পেলে অর্থবছরের শেষ দিকে রাজস্ব আদায়ের পরিমাণ আরও বাড়তে পারে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স