ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড় কাটার দায়ে এক জনকে ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৯ ১৯:২৯:৫৩
পাহাড় কাটার দায়ে এক জনকে ৬ মাসের কারাদণ্ড পাহাড় কাটার দায়ে এক জনকে ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবান জেলার লামা উপজেলায় পাহাড় কাটার দায়ে লোকমান হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাহাড় কাটার ঘটনা নিয়ে আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর মঙ্গলবার দুপুরে বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় অভিযান চালায় প্রশাসন।

 
দপ্তপ্রাপ্ত লোকমান হোসেন ইয়াংছা এলাকার বাসিন্দা সালেহ আহমদের ছেলে।


সূত্র জানায়, ইটভাটা নির্মাণের জন্য লোকমান হোসেন দুটি এস্কেভেটর ব্যবহার করে ঝিরি এলাকায় ১০ একর পাহাড় কেটে মাটি বিক্রি করে।


এ বিষয়ে সোমবার আমার দেশ পত্রিকার অনলাইন এডিশনে ‘লামায় ১০ একর পাহাড় কেটে ইটভাটা নির্মাণের প্রস্তুতি’ শীর্ষক শীরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি উপজেলা ও জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।


উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, পরিবেশ ধ্বংসকারীদের কোন ছাড় নেই। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ