ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনার পর ‘হেপাটাইটিস-এ’ আক্রান্ত আরেক তারকা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৯ ১৯:১৯:৪৬
কারিনার পর ‘হেপাটাইটিস-এ’ আক্রান্ত আরেক তারকা কারিনার পর ‘হেপাটাইটিস-এ’ আক্রান্ত আরেক তারকা

নিজস্ব প্রতিবেদক:
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুর শোকের রেশ কাটতে না কাটতেই শোবিজ অঙ্গনে এলো আরও একটি দুঃসংবাদ। কারিনা কায়সারের পর এবার হেপাটাইটিস এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে ও গায়িকা সনিকা। বর্তমানে তিনি রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।


সোমবার, ১৮ মে, রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন সনিকা। হাসপাতালের বিছানায় শুয়ে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর।’ সঙ্গে যোগ করেন একটি সাদা হৃদয়ের ইমোজি।


তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করছেন।

উল্লেখ্য, ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে ক্যারিয়ার শুরু করা সনিকা খুব অল্প সময়েই দেশের সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। ২০১১ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে তিনি আন্তর্জাতিকভাবে নজর কেড়েছিলেন। ডিজে হিসেবে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে তিনি ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ হিসেবে সম্মাননা পান।

এছাড়া, ২০১৫ সালে ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’-এর মতো নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ