ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ১৪৮ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৯ ১৫:২০:৫২
কুমিল্লায় ১৪৮ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় ১৪৮ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

জানা যায়, কুমিল্লায় বিজিবি অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রামের সপুয়া বাজার এলাকায় ফাহাদ মিয়ার ফার্নিচার দোকানের পেছনের বাথরুম থেকে ১৪৮ কেজি গাঁজা জব্দ করে।

এ সময় গাঁজা মজুত রাখার অভিযোগে পলাতক আসামি চৌদ্দগ্রামের নোয়াপাড়া এলাকার কামাল মিয়ার ছেলে ফাহাদ মিয়ার (২৮) বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ