ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে ভূমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৯ ১৩:৪৮:২০
মির্জাগঞ্জে ভূমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মির্জাগঞ্জে ভূমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ডি কে মিন্টু মির্জাগঞ্জ ( পটুয়াখালী) প্রতিনিধি: ‘জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্য সামনে রেখে মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার ( ১৯ মে ) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিসের সামনে আয়োজিত ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। এতে বিশেষ অতিথি ছিলেন, মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুস সালাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, আনোয়ার হোসেন সিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী আঃ ওয়াদুদ গোলদার প্রমুখ। এড়াছাও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা অনলাইনে জমির খাজনা প্রদান, ই নামজারি অনলাইনে বাড়িতে বসেই প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, গতিশীলতা ও জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় তিনদিন ব্যাপী এই ভূমিসেবা মেলা আগামী ২২ মে শেষ হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ