ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি হানজালার অভিযান, মাদকসহ স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৯ ১৩:৩৪:৩৬
এমপি হানজালার অভিযান, মাদকসহ স্বামী-স্ত্রী আটক এমপি হানজালার অভিযান, মাদকসহ স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বৃষ্টি উপেক্ষা করে মাদকবিরোধী বিশেষ অভিযানে সরাসরি অংশ নিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

 
সোমবার (১৮ মে) রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের রামরায়ের কান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, স্থানীয় প্রশাসন ও হাজী শরীয়তুল্লাহ (রহ.) সমাজকল্যাণ পরিষদ-উমেদপুর শাখার নেতাকর্মীরা।


স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামরায়ের কান্দি এলাকায় অভিযান চালিয়ে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটকরা হলেন ওই এলাকার আরশেদ আলী শেখের ছেলে আব্দুল আলী (৬৩), তার স্ত্রী সাহিদা (৪৮) এবং আব্দুল হাসেমের ছেলে মো. ওয়াসিম আঁকন (৪০)।

অভিযান শেষে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ