ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পিস্তল-গুলিসহ ঈশ্বরদীর যুবদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৯ ১২:১৭:২৮
পিস্তল-গুলিসহ ঈশ্বরদীর যুবদল নেতা গ্রেপ্তার পিস্তল-গুলিসহ ঈশ্বরদীর যুবদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর উপজেলার পালিদোহা এলাকা থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ঈশ্বরদীর যুবদল নেতা মাহমুদ হাসান সোনামনি ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 
মঙ্গলবার (১৯ মে) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ।


পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পালিদোহা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহমুদ হাসান সোনামনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে কাজল, সুইটসহ তিন সহযোগীকেও আটক করা হয়।

গ্রেপ্তার মাহমুদ হাসান সোনামনি পাবনার ঈশ্বরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক বলে জানা গেছে।

লালপুর থানার ওসি জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ