ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইসলাম স্বাধীন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৯ ১২:১৩:৪৬
বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইসলাম স্বাধীন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইসলাম স্বাধীন

নিজস্ব প্রতিবেদক:
বগুড়া সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রথম প্রশাসক হিসেবে এম আর ইসলাম স্বাধীনকে নিয়োগ দিয়েছে সরকার।


সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 


আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম কাছে দায়িত্বভার গ্রহণ করেন।

প্রজ্ঞাপনে বলা হয় , নিয়োগকৃত প্রশাসক স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ