ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রা নিরাপদ রাখতে মহাসড়কে রিজার্ভ ফোর্স মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৯ ১১:১৭:০৬
ঈদযাত্রা নিরাপদ রাখতে মহাসড়কে রিজার্ভ ফোর্স মোতায়েন ঈদযাত্রা নিরাপদ রাখতে মহাসড়কে রিজার্ভ ফোর্স মোতায়েন

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদ উল আযহা ২০২৬ উপলক্ষ্যে নাড়ির টানে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ থানা এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে হাইওয়ে পুলিশ। কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানের পরিকল্পনা ও দিক-নির্দেশনায় মহাসড়কে যানজট নিরসন, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে অতিরিক্ত রেঞ্জ রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম থেকে আনা এই অতিরিক্ত পুলিশ সদস্যরা মঙ্গলবার থেকে ঈদ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

 
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা রিজিয়নের আওতাধীন মহাসড়কে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সার্বক্ষণিক টহল, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সন্দেহভাজন যানবাহনে নজরদারি জোরদার করা হয়েছে।


এ বিষয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির শিকদার। তিনি জানান, ঈদযাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ও সুশৃঙ্খল মহাসড়ক নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ