ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় পৃূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৯ ০১:১৯:২৯
ভালুকায় পৃূবালী ব্যাংকের ক্যাশলেস  ক্যাম্পেইনের উদ্ধোধন ভালুকায় পৃূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্ধোধন
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- "লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহের ভালুকায় উদ্বোধন হয়ে গেলো পূবালী ব্যাংক পিএলসি ক্যাশলেস ক্যাম্পেইন। সোমবার (১৮ মে) সকালে পূবালী ব্যাংক ভালুকা শাখার উদ্যোগে সিডস্টোর বাজারে ক্যাশলেস কার্যক্রমের উদ্ধোধন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পূবালী ব্যাংক ভালুকা শাখার ব্যবস্থাপক মো. মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পূবালী ব্যাংক ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসার মোঃ আব্দুল কাদির, সিডস্টোর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম সবুজ। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় ব্যবসায়ী সহ ব্যাংক গ্রাহকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলার শিল্পাঞ্চল খ্যাত হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজারকে ক্যাশলেস কার্যক্রমের আওতায় আনতেই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ আলী। তিনি আরও বলেন, ক্যাশবিহীন লেনদেন করতে আমরা বিভিন্ন মাধ্যম চালু করেছি। উন্নত বিশ্বে ইতোমধ্যে ক্যাশলেস লেনদেন চলমান। আমরা প্রাথমিকভাবে ক্যাশলেস লেনদেন কার্যক্রম চালু করেছি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ