জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল
জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ
:
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও পথসভা হয়েছে। সোমবার সকাল ১১ টায় জেলা শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে পথসভায় মিলিত হয়।
মিছিলে নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে ধন্যবাদ জানান তারা।পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন - সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাদীর আহমদ, রেজাউল হক, এটিএম হেলাল, রায়হান উদ্দিন এবং সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন- জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হুশিয়ার আলম, সহ-সভাপতি কাজী মিসবা ও মাহবুব আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল করিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান পীর শান্ত ও চয়নিক দেবনাথ, সাংগঠনিক সম্পাদক রাহুল মিয়া এবং প্রচার সম্পাদক মুহিত মিয়া। বক্তারা নবগঠিত কমিটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স