ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিনসহ সব ধর্মভিত্তিক ভাতা বন্ধের সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৮ ২১:২৪:৪৬
পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিনসহ সব ধর্মভিত্তিক ভাতা বন্ধের সিদ্ধান্ত শুভেন্দু সরকারের পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিনসহ সব ধর্মভিত্তিক ভাতা বন্ধের সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

নিজস্ব প্রতিবেদক:
পশ্চিমবঙ্গের নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ও আলোচিত সিদ্ধান্ত। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হলো ধর্মের ভিত্তিতে রাজ্যে আর কোনো ভাতা দেওয়া হবে না। ফলে ইমাম-মুয়াজ্জিন ভাতা ও পুরোহিত ভাতা বন্ধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

 

সোমবার নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
তিনি বলেন, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে ধর্মীয় পরিচয়ভিত্তিক যেসব ভাতা বা সহায়তামূলক প্রকল্প চালু ছিল, সেগুলো বন্ধ করা হচ্ছে। চলতি মাস পর্যন্ত সুবিধাভোগীরা ভাতা পেলেও আগামী মাস থেকে তা আর কার্যকর থাকবে না।

 

তবে সরকার স্পষ্ট করেছে, শিক্ষার্থীদের জন্য চালু থাকা কোনো স্কলারশিপ বা শিক্ষামূলক অনুদান বন্ধ করা হচ্ছে না। শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেওয়া আর্থিক সহায়তাই বাতিল করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ