নিজস্ব প্রতিবেদক
রংপুরে র্যাব-১৩ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্তৃক যৌথ মোবাইল কোর্টে ০৪ টি দোকানকে ৬১,০০০/- টাকা জরিমানা।
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক ও অস্ত্র উদ্ধার, চোরাকারবারী, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, সিন্ডিকেট ভঙ্গ, বাজার মনিটরিং এবং অবৈধ মজুতদারিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ইং ১৭/০৫/২০২৬ তারিখ দুপুর ০১.৫০ ঘটিকা হতে বিকাল ০৩.১৫ ঘটিকা পর্যন্ত সদর কোম্পানী, র্যাব-১৩, রংপুর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুরের সমন্বয়ে গঠিত একটি চৌকস আভিযানিক দল রংপুর মহানগনরের কোতায়ালী থানাধীন নবাবগঞ্জ এবং হাড়িপট্টি রোড বাজার এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭/৩৮/এবং ৪৩ ধারা অনুসারে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ০৪ টি প্রতিষ্ঠান ১। মেসার্স মিন্টু স্টোরকে ১০০০/- টাকা, ২। মেসার্স আলম স্টোরকে ২০,০০০/- টাকা, ৩। সিংড়া হাউজ কে ২০,০০০/- টাকা ৪। গোপাল ঘরকে ২০,০০০/- টাকা- সর্বমোট ৬১,০০০/- (একষট্টি হাজার) টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয় এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।