ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​কলমাকান্দায় অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারকালে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৮ ১৫:০৬:৫০
​কলমাকান্দায় অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারকালে যুবক আটক ​কলমাকান্দায় অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারকালে যুবক আটক

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কলমাকান্দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে অভিনব কৌশলে গ্যাস সিলিন্ডার ও চালের বস্তার ভেতরে  লুকিয়ে ভারতীয় মদ পাচারের সময় নাসিরউদ্দিন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়।

সোমবার (১৮ মে) সকালের দিকে উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের গৌরীপুর এলাকার জোড়া ব্রিজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নাসিরউদ্দিন গৌরীপুর গ্রামের মো. শাজাহানের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানার ওসি আবুল হাসেমের নির্দেশনায় এসআই ফেরদৌস আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সন্দেহভাজন নাসিরউদ্দিনকে আটক করে। পরে থানায় নিয়ে সিলিন্ডারের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ