ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা উত্তরের এনসিপির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা দিনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৮ ১৫:০১:৫০
ঢাকা উত্তরের এনসিপির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা দিনা ঢাকা উত্তরের এনসিপির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা দিনা
নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করা হলে পদটি শূন্য হয়।


এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাক্ষরিত সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো নোটিশে সাদিয়া ফারজানা দিনাকে এ দায়িত্ব প্রদানের তথ্য জানানো হয়।


সাদিয়া ফারজানা দিনা ঢাকা মহানগর উত্তর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ছিলেন। এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন দিনা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ