ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই বিপ্লব নিয়ে যা বললেন শিল্পী আসিফ আকবর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৮ ১৪:৫৯:০১
জুলাই বিপ্লব নিয়ে যা বললেন শিল্পী আসিফ আকবর জুলাই বিপ্লব নিয়ে যা বললেন শিল্পী আসিফ আকবর
নিজস্ব প্রতিনিধিঃ
শতাব্দীর শ্রেষ্ঠ স্বৈরশাসক শেখ হাসিনার পতন কখনোই এত সহজ ছিল না বলে মন্তব্য করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। রোববার রাতে আসিফ আকবর সামাজিক মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেইজে এই মন্তব্য করে একটি পোস্ট করেন। মুহূর্তেই এই পোস্টটি ভাইরাল হয়ে যায়।

সংগীতশিল্পী আসিফ আকবর তার ফেসবুক পোস্টে বলেন, ‘জুলাই বিপ্লব কখনোই একটি নির্দিষ্ট লক্ষ‍্য নয়, একটি সুনির্দিষ্ট নির্দেশনা। আমার দেখা শতাব্দীর শ্রেষ্ঠ স্বৈরশাসক শেখ হাসিনার পতন কখনোই এত সহজ ছিল না। অনুশোচনাহীন ফ‍্যাসিস্টদের বিতাড়িত করতে দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণই ছিল মুখ‍্য।

বাংলাদেশের জেন-জি প্রজন্মের ছাত্র-ছাত্রীদের নেতৃত্বে বহু ত‍্যাগের বিনিময়ে সফল হয়েছে জুলাই বিপ্লব। স‍্যালুট শহীদ এবং আহত জুলাই যোদ্ধাগণ।

জুলাই বিপ্লবকে পূর্ণতা দেওয়া যায়নি নানামুখী দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে। তার মানে এই না- জুলাই স্পিরিট মরে গেছে। বিভেদ-বিভাজনের দেশে জুলাই সাময়িক পথ হারালেও তারুণ‍্যের মস্তিষ্কে শক্ত অবস্থান নিয়েছে দেশের প্রয়োজনে নিজেদের বিলিয়ে দেওয়ার মানসিকতা। মান্ধাতা আমলের বস্তাপচা রাজনীতি ক্রমাগত হোঁচট খেতে থাকবে প্রজন্মের স্মার্টনেসের কাছে। দরজায় নক করছে হাইপারসনিক জেনারেশন আলফা ( Gen-Alpha ), তাদের মূলা দেখিয়ে ক্ষমতার রাজনীতি আর হবে না। দলকানা হাইব্রিড চাটুকার অশিক্ষিত টোকাইদের নিয়ে দল ভারী করে মাস্তানতন্ত্রের মাধ‍্যমে ক্ষমতা টিকিয়ে রাখার দিন শেষ।

রাজনৈতিক দলগুলোকে প্রায় আট কোটি তরুণ কিশোর-শিশুদের মেন্টাল পালস্ বুঝতে হবে। এর ব‍্যত‍্যয় ঘটলেই পিছিয়ে পড়তে হবে জ‍্যামিতিক হারে। ভয় দেখিয়ে শাসন করার দিন শেষ, কোনো বিদেশি জুজুর পদানত করে প্রজন্মকে আর ফাঁকি দেওয়া সম্ভব না। তরুণরা রাজনীতিতে ঢুকে গেছে, তারা আরো আসবে দলে দলে।

হালদায় যেভাবে ডিম ছাড়তে আসে মা মাছ, ঠিক সেভাবে তারা জন্ম নিবে পরিবর্তনের অমোঘ আকর্ষণে। তাদের মিছিল মিটিংয়ে প্রতিদিনই সমাগম বাড়বে, তারা স্বেচ্ছায় আসবে। বস্তি থেকে ভাড়া করা লোক এনে, চাপাবাজ নেতার চীৎকার চেঁচামেচি দিয়ে আতঙ্ক তৈরি করে, হেলমেট বাহিনী, চাপাতি বাহিনী দিয়ে শুধু কেলেঙ্কারি রেকর্ড হবে, রাজনীতিতে টিকে থাকা যাবে না। রাজনৈতিক দলগুলোর হোমওয়ার্ক বদলানোর শেষ সময় চলছে, সামনে অগ্নিপরীক্ষা, দেশের রাজনীতির আবহাওয়া আর আগের মতো নাই।’

এই পোস্টে ইয়াসিন আরাফাত নামে একজন পাঠক কমেন্ট বক্সে লিখেন,

‘দলকানা হাইব্রি চাটুকার অশিক্ষিত টোকাইদের নিয়ে দল ভারি করে মাস্তানতন্ত্রের মাধ‍্যমে ক্ষমতা টিকিয়ে রাখার দিন শেষ। এই লাইনটা সবাই বলতে পারে না ভাই। আপনার হেডম আপনি নিয়ে চলবেন, চাটাচাটির সময় নাই ।’

মুসলেহ উদ্দিন নামে একজন কমেন্টে লিখেন, ‘আপনার প্রতিটি স্ট্যাটাস এক-একটি নতুন শিক্ষার ক্ষুরধার দিগন্ত। অনেক ইঙ্গিত বিশিষ্ট দেশপ্রেমিকের বাস্তবিক খোলা দুয়ার। ভালোবাসা অবিরাম প্রিয় ভাই ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ