ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের জিইনি-দেওয়ানহাটে সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৮ ১৩:৪৫:০৭
চট্টগ্রামের জিইনি-দেওয়ানহাটে সভা-সমাবেশ নিষিদ্ধ চট্টগ্রামের জিইনি-দেওয়ানহাটে সভা-সমাবেশ নিষিদ্ধ
নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর জিইনি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, মিটিং ও মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার সকালে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।


এর আগে, রোববার রাতে নগরীর লালখানবাজার থেকে দেওয়ানহাট পর্যন্ত শহীদ ওয়াসিম আক্তার ফ্লাইওভারের নিচের প্লারে নতুন রং করে বিজ্ঞাপনের জন্য নোটিশ টানানোকে কেন্দ্র করে উত্তজনা ছড়িয়ে পড়ে চট্টগ্রামে। গভীর রাত পর্যন্ত বিএনপি ও এনসিপি নোতাকর্মীরা অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে।


এনসিপির দাবি প্লারগুলোতে জুলাই আন্দোলনের গ্রাফিতি আঁকা ছিল। কিন্তু সিটি কর্পোরেশন সেগুলো মুছে বাণিজ্যিক বিজ্ঞাপনের জন্য ভাড়া দেয়ার উদ্যোগ নিয়েছে। এই ঘটনার প্রতিবাদে রোববার রাত ৮টা থেকে নগর ভবনের সামনে বিক্ষোভ করতে থাকে তারা। একপর্যায়ে রাস্তা বন্ধ করে নতুন গ্রাফিতি আঁকা শুরু করে এনসিপি।

 
যার নেতৃত্ব দেন এনসিপির সদস্য সচিব আরিফ মাঈনুদ্দিন। রাত সাড়ে ১০ টার দিকে সেখানে জড়ো হতে থাকেন ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। তারা রাস্তার ব্যারিকেড তুলে দেয়ার চেষ্টা করলে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। দুই পক্ষ পাল্টাপাল্টি অবস্থান নিয়ে একে অন্যের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি অবনতি হওয়ার আশংকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় নগর ভবন এলাকায়। রাত ১২টার দিকে মেয়র ডা. শাহাদাত হোসেন এসে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে নিয়ে যান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ