ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যা‌নে ধান উড়া‌তে গি‌য়ে বিদ্যুস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৮ ১৩:০৬:২৮
ফ্যা‌নে ধান উড়া‌তে গি‌য়ে বিদ্যুস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু ফ্যা‌নে ধান উড়া‌তে গি‌য়ে বিদ্যুস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামে ফ্যানে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার দি‌কে বা‌ড়ির উঠা‌নে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হ‌লেন ঝিনাইদহ সদর উপ‌জেলার হ‌লিধানী ইউ‌নিয়‌নের সাগান্না গ্রা‌মের তে‌হের আলী খাঁর ছে‌লে ম‌জিবর খাঁ (৬৫) ও ম‌জিব‌রের স্ত্রী মো‌মেনা খাতুন (৫৫)।

 
এলাকাবা‌সী সূ‌ত্রে জানা গে‌ছে, সকালে উঠা‌নে ধান উড়ানোর জন্য ‌বৈদ্যু‌তিক স্ট্যান্ড ফ্যানে বিদুৎ সংযোগ দিচ্ছি‌লেন ম‌জিবর খাঁ। এ সময় বিদুৎস্পৃষ্টে তিনি ছিটকে পড়েন। তাকে উদ্ধার করতে এসে স্ত্রীও বিদ্যুস্পৃষ্ট হন। স্থানীয়রা দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চি‌কিৎসকরা মৃত ঘোষণা ক‌রেন।



ঝিনাইদহ সদর থানার ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ