ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন রেজিস্ট্রার এস এম তৌহিদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৮ ১২:১৮:৪৫
​মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন রেজিস্ট্রার এস এম তৌহিদুজ্জামান ​মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন রেজিস্ট্রার এস এম তৌহিদুজ্জামান
মোঃআরিফুল ইসলাম 
ঢাকা আলিয়া প্রতিনিধি


বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন রেজিস্ট্রার হিসেবে প্রেষণে পদায়ন পেয়েছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের কলেজ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। ১৭ ই  মে ২০২৬ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে  সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় 

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২০ মে ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হতে হবে। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাঁরা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন। এছাড়া কর্মকর্তাদের আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএস (PDS) এ লগইনপূর্বক ডিজিটাল পদ্ধতিতে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

একই আদেশে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বর্তমান রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদকে বদলি করা হয়েছে। তাঁকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের ওএসডি (OSD) করে ঢাকা কলেজে সংযুক্ত করা হয়েছে। 

এছাড়াও একই আদেশে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ কামরুল আহসান  কে বদলি করা হয়েছে  কবি নজরুল সরকারি কলেজ, ঢাকায় এবং 
অধ্যাপক মো: ফারুক আহমেদ (১৫৪৯৬) , বাংলাদেশ  মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পদে পদায়ন করা হয়েছে

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ